প্রধান খবরশেরপুর উপজেলা

বগুড়ায় অভিমানে স্কুলছাত্রীর আত্মহত্যা

বগুড়া শেরপুরে বড় ভাই মোবাইল ভেঙ্গে ফেলাই অভিমান করে অষ্টম শ্রেণীর এক ছাত্রী আত্মহত্যা করেছে।

নিহত মৌসুমি আক্তার (১৩) ছাত্রী কল্যাণী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। সে সুঘাট ইউনিয়নের চকধিনাই এলাকার মোজাম হোসেনের মেয়ে।

বুধবার সকাল ৯টায় তার নিজ ঘর থেকে গলার ফাঁস দেয়া অবস্থায় লাশ উদ্ধার করে।

স্থানীয় মেম্বার নূরনবী মন্ডল জানান, কিছু ব্যাপার নিয়ে বড় ভাইয়ের সাথে কথা কাটাকাটি হয় মৌসুমির
রাত্রি নয়টার দিকে তার বড় ভাই পারভেজ হোসেন মৌসুমির মোবাইল নিয়ে ভেঙ্গে ফেলে। পরবর্তীতে তার মা এসে মৌসুমী আক্তার ও ভাই পারভেজকে বকাবকি করে। পরে রাত্রে সবাই ঘুমিয়ে পড়ে।

সকাল ৯ টার দিকে মৌসুমী ঘুম থেকে না উঠায় মা মৌসুমিকে স্কুলে যাওয়ার জন্য দরজায় গিয়ে ডাকাডাকি করে। কোন সাড়া না পেয়ে পারভেজ ও মা দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় লাশ ঝুলতে দেখে চিৎকার করলে আত্মীয়-স্বজন এসে লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button