প্রধান খবরশেরপুর উপজেলা
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত এক

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় এক নৈশপ্রহরী নিহত হয়েছেন।
নিহত নওশাদ আলী (৬৯) শেরপুর পৌর শহরের নয়াপাড়ার গোরস্তান এলাকার বাসিন্দা। তিনি শেরপুর শহরের একটি পেট্রল পাম্পে নৈশপ্রহরী হিসেবে চাকরি করতেন।
বুধবার সকাল ছয়টার দিকে শেরপুর পৌর শহরের উপজেলা পরিষদের সামনে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার রাতে নওশাদ আলী পাহারা দেয়ার জন্য শেরপুর শহরের ওই পেট্রল পাম্পে যান। কাজ শেষে আজ সকাল ছয়টায় তিনি মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে অজ্ঞাত গাড়ির চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক এ কে এম বানিউল আনাম বলেন, সকালে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় চাপা দেয়া গাড়িটি শনাক্তের চেষ্টা অব্যহত রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
এসএ




