প্রধান খবরশেরপুর উপজেলা

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার বনমরিচা উত্তরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মমতা খাতুন(৪০) ওই গ্রামের আবু কালামের স্ত্রী।

জানা যায়, মমতা প্রতিদিনের ন্যায় সকালে থালা-বাসন পরিষ্কার করতে টিউবওয়েলে যায়। টিউবওয়েলের সঙ্গে মোটরের বৈদ্যুতিক সংযোগ থাকায় বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম বলেন, এ ঘটনায় শেরপুর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের হয়েছ। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তন্তর করা হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button