প্রধান খবরশেরপুর উপজেলা

বগুড়ায় স্বামী বেশে গৃহবধূকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে এক গৃহবধূর বসতবাড়ির নিজ শয়নকক্ষে স্বামী বেশে ঢুকে ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন মিরাজুল ইসলাম (২৫) নামের বখাটে যুবক।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ওই যুবককে উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর
এলাকা থেকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (১৪জুলাই) দুপুরে পর তাকে বগুড়ায় আদালতে পাঠানো হয়।

এর আগে শেরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমনে আইনে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই গৃহবধূ।

মামলা সূত্রে জানা যায়, রুবেল আহমদের স্ত্রীকে একই গ্রামের আকালুর মাদকাসক্ত বখাটে ছেলে মিরাজুল ইসলাম উত্যক্ত করে আসছিল। বিষয়টি নিয়ে উভয় পরিবারের মাঝে একাধিকবার বৈঠকের মাধ্যমে সমঝোতা করা হয়। এমনকি মান মর্যাদা ও লোকলজ্জার ভয়ে ঘটনাটি গোপন রাখা হয়।

একপর্যায়ে ১০জুলাই সন্ধ্যায় ওই গৃহবধূর স্বামী শহরে গুরুত্বপূর্ণ কাজের কথা বলে বাড়ি থেকে বের হয়ে যান। পরে ওই গৃহবধূ ঘরের দরজা না দিয়েই আলো নিভিয়ে অন্ধকারে ঘুমিয়ে পড়েন। এরপর রাত অনুমান দেড়টার দিকে স্বামী বেশে লম্পট মিরাজুল ইসলাম ওই গৃহবধূর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন। পরবর্তীতে সন্দেহ হলে ঘরের লাইট জ্বালিয়ে দেখেন লোকটি তার স্বামী নয়, প্রতিবেশী বখাটে মিরাজুল ইসলাম।

গৃহবধূ চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। কিন্তু এরইমধ্যে মিরাজুল ইসলাম তার শরীরের গেঞ্জি খুলে রেখে পালিয়ে যায়। পরদিন ঘটনাটি আপোষ-রফার কথা বলে ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেন প্রভাবশালী গ্রাম্য মাতবররা। সেইসঙ্গে আইনের আশ্রয় নিতেও বাধা দেয়া হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ধর্ষণের শিকার ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া মামলা দায়েরের পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করে বগুড়ায় আদালতে পাঠানো হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button