প্রধান খবরশেরপুর উপজেলা

বগুড়ায় মোটরসাইকেলর ধাক্কায় পথচারী নিহত

বগুড়ার শেরপুরে সড়কে রাখা বালুর স্তূপের মধ্যে নিয়ন্ত্রন হারিয়ে দ্রুত গতির মোটর সাইকেলের ধাক্কায় রহিমুদ্দিন (৪০) নামের এক পথচারী নিহত হয়েছে।

নিহত পথচারী উপজেলার খানপুর ইউনিয়নের শালফা গ্রামের কোরবান মন্ডলের ছেলে রহিমুদ্দিন।

শনিবার ভোর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিনি।

এর আগে ৫ আগস্ট রাতে শেরপুর-ধুনট সড়কের শালফা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

জানা যায়, জনৈক এক ব্যাক্তি তার বাড়ি নির্মাণের জন্য সড়কের উপর বালুর স্তূপ করে রেখেছিল।

শুক্রবার রাত ৮ টার দিকে দ্রুত গতির একটি মোটর সাইকেল সেই বালুর মধ্যে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে পথচারী রহিমুদ্দিন কে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button