শেরপুর উপজেলা

বগুড়ায় কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, আটক ৩

বগুড়ার শেরপুর থেকে ৯৯ কেজি ওজনের একটি কষ্টি পাথর উদ্ধার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ। উদ্ধারকৃত পাথরটিতে তিনটি বিষ্ণু মূর্তি রয়েছে। এর দৈর্ঘ্য ৪৭ ইঞ্চি এবং প্রস্থ ২১ ইঞ্চি।

আটককৃতরা হলেন, বগুড়া সদরের নাটাইপাড়ার দীপক কুমার রায় (৪০), ঠেংগামারা বালাপাড়া গ্রামের আমিনুল ইসলাম (৩৮) ও শেরপুর উপজেলার কদিমুকন্দ গ্রামের মনিন্দ্রনাথ সরকার (৫৮)।

শনিবার দুপুরে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশের ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ জানান, শেরপুর উপজেলার টাউন বারোয়ারী তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চটের বস্তার ভেতরে লুকানো কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিটি উদ্ধার করা হয়। তবে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো তিনজন পালিয়ে যায়।

কষ্টি পাথরের মূর্তিটি ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিল। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে শেরপুর থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানিয়েছেন তিনি।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button