শিবগঞ্জ উপজেলা
শিবগঞ্জে অভিযান চালিয়ে ১৩ আসামি আটক করেছে পুলিশ

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১৩ আসামিকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুর ১২ টা থেকে বৃহস্পতিবার দুপুর ১২ টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস জানান, আটককৃতরা গ্রেফতারী পরোয়ানা, মাদক ও চুরি মামলার আসামী। তাদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।