প্রধান খবরশিবগঞ্জ উপজেলা

জমির ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে নারীর মৃত্যু

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জমির ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক নারী নিহত হয়েছেন।

নিহত রেহেনা আক্তার (৩০) ওই গ্রামের বুলু মণ্ডলের মেয়ে।

এ ঘটনায় হামলাকারীদের একজন আহত হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের নিয়ামুতপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রেহেনার পরিবারের স্বজনদের মাঝে জমির ভাগ নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এই নিয়ে সোমবার সকালে শুরু হয় বাকবিতণ্ডা।

এক পর্যায়ে তর্ক মারামারিতে পরিণত হলে প্রতিপক্ষরা রেহেনা আক্তারকে ছুরিকাঘাত ও মারধর করে। পরে পরিবারের সদস্যরা আহত রেহেনাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ র্দীপক কুমার দাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button