প্রধান খবরশিবগঞ্জ উপজেলা

বগুড়ায় এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক আত্মহত্যা

বগুড়ার শিবগঞ্জে নিজ শয়ন কক্ষে ফ্যানের সাথে গলায় ওড়না জড়িয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক কিশোর।

শনিবার দুপুর ১টার দিকে পৌর এলাকার বানাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নীরব হাসান(১৬) বানাইল গ্রামের মোস্তার ছেলে। সে শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল।

নিহতের মা মোছাঃ নারজু বেগম বলেন, আমি আমার বাবার বাড়ি থেকে ফিরে ১টার দিকে এসে দেখি নিরব সিলিং ফ্যানের সাথে ঝুলছে। আমার চিৎকারে স্বামী ও গ্রামবাসী বাহির থেকে ছুটে এসে তাকে উদ্ধার করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার জানান, প্রাথমিকভাবে নিরবের মৃত্যু রহস্যজনক মনে হচ্ছে। মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button