বগুড়ায় নেশাজাতীয় এ্যাম্পলসহ আটক ২

বগুড়ার শিবগঞ্জে ২ হাজার ৬৫০ পিস নেশাজাতীয় ইঞ্জেকশন এ্যাম্পলসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- রংপুর জেলার মিঠাপুকুর থানার বড় হযরতপুরের মৃত আঃ রহমানের ছেলে এমদাদুল ইসলাম(৫০) এবং একই উপজেলার ইউসুফ আলীর ছেলে আমিন মিয়া (৪৫)।
রোববার দুপুর ২ টার দিকে উপজেলার মোকামতলার রংপুর টু বগুড়া মহাসড়কের মুরাদপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি টিম রংপুর টু বগুড়া মহাসড়কে অভিযান পরিচালনা করে। অভিযানকালে স্পেশাল পরিবহন নামের একটি বাসে তল্লাশীর সময় প্লাস্টিকের বস্তা দেখলে সন্দেহ হয়। এমদাদুল ইসলাম ও আমিন মিয়াকে জিজ্ঞাসাবাদে তাদের কথাবার্তায় সন্দেহ হলে বস্তা খুলে ২ হাজার ৬৫০ পিস নেশাজাতীয় এ্যাম্পল উদ্ধার করা হয়। এসময় ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।
শিবগঞ্জ থানার ওসি দীপক কুমার দাস জানান, আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
এসএ