শিবগঞ্জ উপজেলা
প্রধান খবর

বগুড়ায় তুলে এনে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে তুলে এনে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। 

শুক্রবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

এর আগে গত বৃহস্পতিবার রাতে মোকামতলা বন্দরের প্রতিবন্ধী অফিসে এ গণধর্ষণের ঘটনা ঘটে। 

এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন,  বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মুরাদপুর দক্ষিণ পাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে আবু সুফিয়ান জাকির(৪০) ও একই উপজেলার পাঁর আচলাই মধ্যপাড়া গ্রামের শাহজাহান ইসলামের ছেলে মিল্লাত হোসেন(৩৫)। 

গণধর্ষণের ঘটনায় শুক্রবার দুপুরে ঐ গৃহবধূর স্বামী জিহাদ প্রধান বাদী হয়ে  ৪জনের নাম উল্লেখ করে শিবগঞ্জ থানায় ধর্ষণ মামলা করে।

মামলার অপর আসামিরা হলেন, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মুরাদপুর উত্তর পাড়া গ্রামের ফারুক হোসেন(৪০) ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আজাহার(৫০)।

মামলা সূত্রে জানা যায়, আসামিরা ওই গৃহবধূ ও তার স্বামীকে গোবিন্দগঞ্জের কুমারগাড়ী এলাকা হতে জোরপূর্বক সিএনজিতে তুলে নিয়ে শিবগঞ্জ উপজেলার  মোকামতলা বন্দরের প্রতিবন্ধী অফিসে নিয়ে আসে। গৃহবধূর স্বামীকে আটকে রেখে ওই গৃহবধূকে অন্য ঘরে নিয়ে গিয়ে আসামিরা পালাক্রমে ধর্ষণ করে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান জানান, এ ঘটনায় ৪জনের নাম উল্লেখ করে থানায় ধর্ষনের মামলা নেওয়া হয়েছে। দু’জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button