খেলাধুলা

ইতিহাস গড়লেন ৬ বারের ব্যালন ডি অর জয়ী মেসি

চলমান কোপা আমেরিকায় দেখা যাচ্ছে অভূতপূর্ব লিওনেল মেসিকে। আর্জেন্টিনার হয়ে কোনো টুর্নামেন্টে এর আগে কখনোই এমন পারফরম্যান্স করতে পারেননি। এর ধারাবাহিকতায় এবার ইতিহাস গড়লেন ছয়বারের ব্যালন ডি অর জয়ী।

কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে খেলছে আর্জেন্টিনা। ব্রাসিলিয়ার গারিঞ্চা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে সপ্তম মিনিটেই এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। পেনাল্টি এরিয়ায় মেসির দেওয়া পাস থেকে জালে বল জড়ান লাউতারো মার্টিনেজ।

মার্টিনেজকে পাস দিয়ে কোপা আমেরিকার এক আসরে সবচেয়ে বেশি গোল করানো ফুটবলার এখন মেসি। চলতি টুর্নামেন্টে ইতিহাসের সর্বোচ্চ পাঁচটি অ্যাসিস্ট করেছেন বার্সেলোনার সাবেক অধিনায়ক। এর আগে কোন ফুটবলার ৪টির বেশি অ্যাসিস্ট করতে পারেননি।

শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে ফাইনালে আর্জেন্টিনা

ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে টাইব্রেকারে ৩-২ ব্যবধানের জয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

নির্ধারিত ৯০ মিনিটে এক এক সমতায় থাকলো খেলা। স্বাভাবিকভাবেই ম্যাচ গড়ালো টাইব্রেকারে। সেখানে কলম্বিয়ার তিনটি বল ঠেকিয়ে দিলেন এমিলিয়ানো মার্টিনেজ। তাতে শেষ হাসি হাসল লিওনেল স্ক্যালোনির দল।

ম্যাচের তৃতীয় মিনিটে এগিয়ে যেতে পারতো আর্জেন্টিনা। মেসির পাস থেকে গোল করতে ব্যর্থ হন নিকোলাস গঞ্জালেস। সহজ সুযোগ হাতছাড়া করার চার মিনিট পর এগিয়ে যায় আর্জেন্টিনা। পেনাল্টি এরিয়ায় মেসির দেওয়া পাস থেকে জালে বল জড়াতে ভুল করেননি ইন্টার মিলানের তারকা স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ।

গোল খেয়ে তেতে ওঠে কলম্বিয়া। ৩৬ মিনিটে অল্পের জন্য সমতায় ফিরতে পারেনি তারা। কোয়াদরাদোর কর্ণার থেকে মিনার হেড ক্রসবারে লাগে। ৪৪ মিনিটে কলম্বিয়াকে বাঁচিয়ে দেন ডেভিড ওসপিনা। মেসির কর্ণারে গঞ্জালেসের করা হেড ফিরিয়ে দেন এই গোলরক্ষক।

৬১ মিনিটে সমতায় ফেরে কলম্বিয়া। কারদোনার পাস থেকে বল ধরে গোল পোস্টের বাম পাশে নিয়ে আসেন লুইস দিয়াস। আর্জেন্টিনা ডিফেন্ডার পেজেল্লা সঙ্গে থেকে ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হলেন। গোলরক্ষক মার্টিনেজের ওপর দিয়ে আলতো টোকায় আর্জেন্টিনার জালে বল জড়িয়ে দেন দিয়াজ।

ম্যাচের বাকি সময়ে দুই দলের খেলোয়াড়রা একাধিক চেষ্টা করেও জালে বল পাঠাতে পারেননি। খেলা টাইব্রেকারে গড়ালে সেখানে কলম্বিয়ার পাঁচ শটের ৩টি ঠেকিয়ে দেন মার্টিনস। চার শট থেকে আর্জেন্টিনা গোল করে ৩টি।

এই বিভাগের অন্য খবর

Back to top button