খেলাধুলা

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন কলম্বিয়ান ফুটবল তারকা

গাড়ি দুর্ঘটনায় ৫৫ বছর বয়সে মারা গেছেন কলম্বিয়ার মিডফিল্ডার ও সাবেক অধিনায়ক ফ্রেডি রিংকন।

তিনি ইমবানাকো ক্লিনিকে দুইদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন থাকায় চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচারও করেন রিংকনের। কিন্তু সব চেষ্টা বৃথা গেল।

ক্যালি শহরে একটি বাসের সাথে ধাক্কা লাগে রিংকনের গাড়ির। মাথায় গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। চালকের আসনে ছিলেন রিংকন নিজেই।

দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বুয়েনাভেন্তুরায় জন্মগ্রহণকারী রিনকন খেলোয়াড়ি জীবনে পরিচিত ছিলেন ‘কলোসাস’ নামে। ১৯৯০ সালে ইতালিতে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণকারী কলম্বিয়া দলের তারকা ছিলেন তিনি।

ক্যারিয়ারের বিশাল একটি সময় তিনি পার করেছেন ব্রাজিলে। খেলেছেন পালমেইরাস ও করিন্থিয়ান্সে। যেখানে তিনি ২০০০ সালে জয় করেন ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা।

১৯৯০ থেকে ২০০১ সাল পর্যন্ত দেশের হয়ে ৮৪ ম্যাচে ১৭ গোল করেন রিংকন। ১৯৯০, ১৯৯৪ ও ১৯৯৮ সালের তিনটি বিশ্বকাপ খেলেছেন তিনি।

এই বিভাগের অন্য খবর

Back to top button