খেলাধুলা

পুত্র সন্তানের বাবা হলেন ক্রিকেটার নাসির

পুত্র সন্তানের বাবা হয়েছেন ক্রিকেটার নাসির হোসেন। গত ৮ এপ্রিল সন্তানের জন্ম দেন তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি।

তামিমা ও সন্তান সুস্থ আছেন। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এই দম্পতি। নাসিরের পারিবারিক সূত্রে জানা গেছে এ খবর।

ফেব্রুয়ারিতে তামিমার বেবি বাম্পের ছবি দিয়ে অন্তঃসত্বা হওয়ায় খবর জানিয়েছিলেন নাসির। যদিও তার বাবা হওয়ার খবর আগেই জানা গিয়েছিল। গেল বছরের ডিসেম্বরে নাসির তার আইনজীবীর মাধ্যমে আদালতকে জানান যে, তার স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা।

২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার এক রেস্টুরেন্টে তামিমাকে বিয়ে করের নাসির।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button