
২০২৬ আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এই বৈশ্বিক আসরে বাংলাদেশ দলের অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। তাঁর সহ–অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইফ হাসান।
ঘোষিত দলে জায়গা হয়নি উইকেটকিপার–ব্যাটসম্যান জাকের আলীর। পাশাপাশি চলমান বিপিএলে ব্যাট হাতে ভালো ছন্দে থাকা নাজমুল হোসেনও বাদ পড়েছেন, যা ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।
বাংলাদেশ দল (টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬)
লিটন দাস (অধিনায়ক),
সাইফ হাসান (সহ অধিনায়ক),
তানজিদ হাসান,
পারভেজ হোসেন,
তাওহিদ হৃদয়,
শামীম হোসেন,
নুরুল হাসান,
মেহেদী হাসান,
রিশাদ হোসেন,
নাসুম আহমেদ,
মোস্তাফিজুর রহমান,
তানজিম হাসান,
তাসকিন আহমেদ,
সাইফউদ্দিন,
শরীফুল ইসলাম।
ভারত ও শ্রীলঙ্কার কন্ডিশন মাথায় রেখে দলে অভিজ্ঞ পেস আক্রমণের সঙ্গে একাধিক অলরাউন্ডার ও স্পিন বিকল্প রাখা হয়েছে। বিশ্বকাপে লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ কতটা সফল হতে পারে, সে দিকেই এখন তাকিয়ে দেশের ক্রিকেটপ্রেমীরা।
তথ্যসূত্র: প্রথম আলো



