
ক্রিকেটের নতুন দল ইটালি এর বিপক্ষে হাই-স্কোরিং ম্যাচে ২৪ রানের জয় পেয়েছে ইংল্যান্ড শক্তির বিচারে অনেক এগিয়ে থাকলেও ম্যাচজুড়ে ইংলিশদের চাপে রেখেছিল ইতালি।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) ইডেন গার্ডেন্সে আগে ব্যাট করে ইংল্যান্ড ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০২ রান সংগ্রহ করে।
ইংল্যান্ডের ইনিংস
দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করে অপরাজিত থাকেন উইল জ্যাকস। মাত্র ২২ বলে খেলা তার ইনিংসে ছিল তিনটি চার ও চারটি ছক্কা। এছাড়া ফিল সল্ট ২৮, বেথেল জ্যাকব ২৩, টম ব্যান্টন ৩০ ও স্যাম কারান ২৫ রান করেন।
ইতালির লড়াই
২০৩ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ইতালি থামে ১৮০ রানে। ২২ বলেই ফিফটি পূরণ করে ২৫ বলে ৬০ রান করেন বেন মানেতি। গ্রান্ট স্টেয়ার্ট ২৩ বলে ৪৫ এবং জাস্টিন মোস্কা ৩৪ বলে ৪৩ রান করেন।
ইংল্যান্ডের হয়ে জেমি ওভারটন ও স্যাম কারান তিনটি করে উইকেট নেন। জোফরা আর্চার শিকার করেন দুটি উইকেট।
পয়েন্ট টেবিল
এই জয়ে ‘সি’ গ্রুপ থেকে ওয়েস্ট ইন্ডিজকে সঙ্গে নিয়ে সুপার এইট নিশ্চিত করেছে ইংল্যান্ড। ৪ ম্যাচে ইংল্যান্ডের সংগ্রহ ৬ পয়েন্ট। এক ম্যাচ কম খেলেই ৬ পয়েন্ট অর্জন করেছে ওয়েস্ট ইন্ডিজ। ইতালি ও স্কটল্যান্ডের পয়েন্ট ২ করে, আর নেপাল এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি।



