
‘বি’ গ্রুপে জমে উঠেছিল সুপার এইটের লড়াই। তবে ক্যান্ডিতে বৃষ্টির কারণে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল ও আয়ারল্যান্ড জাতীয় ক্রিকেট দল-এর ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সমীকরণ বদলে যায়। ম্যাচ থেকে ১ পয়েন্ট পেয়ে সুপার এইটে জায়গা নিশ্চিত করে জিম্বাবুয়ে। একই সঙ্গে বিদায় নিশ্চিত হয় অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল ও আয়ারল্যান্ডের।
গ্রুপে ৩ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। সমান ম্যাচে জিম্বাবুয়ের পয়েন্ট ৫। এক ম্যাচ বেশি খেলা আয়ারল্যান্ডের সংগ্রহ ৪ পয়েন্ট। আর ৩ ম্যাচে অস্ট্রেলিয়ার পয়েন্ট মাত্র ২। ওমান জাতীয় ক্রিকেট দল এখনো কোনো পয়েন্ট পায়নি।
শুক্রবার ওমানকে হারালেও অস্ট্রেলিয়ার সুপার এইটে ওঠার আর কোনো সুযোগ থাকবে না।
বৃহস্পতিবার কলম্বোয় মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। সেই ম্যাচেই নির্ধারিত হবে গ্রুপ চ্যাম্পিয়ন।
তথ্যসূত্র: বণিক বার্তা



