
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা ও বেতন প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাঁচটি ক্যাটাগরি থাকলেও একটি ক্যাটাগরিতে কেউ জায়গা পাননি। মোট চারটি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়েছেন ২৮ জন ক্রিকেটার।
চলতি বছরের জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হয়েছে, যা ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।
‘এ’ ক্যাটাগরি (বেতন: ৮ লাখ টাকা)
- নাজমুল হোসেন শান্ত
- মেহেদী হাসান মিরাজ
- লিটন কুমার দাস
- তাসকিন আহমেদ
‘বি’ ক্যাটাগরি (বেতন: ৬ লাখ টাকা)
- মুশফিকুর রহিম
- মুমিনুল হক
- তাইজুল ইসলাম
- মোস্তাফিজুর রহমান
- সাদমান ইসলাম
- তানজিদ হাসান
- রিশাদ হোসেন
- শেখ মেহেদী
- নাহিদ রানা
- হাসান মাহমুদ
‘সি’ ক্যাটাগরি (বেতন: ৪ লাখ টাকা)
- সৌম্য সরকার
- জাকের আলী
- শরিফুল ইসলাম
- তানজিম হাসান সাকিব
- নাসুম আহমেদ
- সৈয়দ খালেদ আহমেদ
‘ডি’ ক্যাটাগরি (বেতন: ৩ লাখ টাকা)
- সাইফ হাসান
- পারভেজ হোসেন ইমন
- তানভীর ইসলাম
- নাইম হাসান
- হাসান মুরাদ
- শামীম হোসেন
- নুরুল হাসান সোহান
বিসিবির ঘোষিত নতুন চুক্তি অনুযায়ী ক্রিকেটারদের পারফরম্যান্স ও অবদানের ভিত্তিতে এই বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে।
তথ্যসূত্র: সময় টিভি



