
মালয়েশিয়ার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে সবচেয়ে আলোচিত নাম দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা সাব্বির রহমান রুম্মন।
তরুণ ক্রিকেটারদের নিয়ে গড়া এই দলে অভিজ্ঞতা যোগ করতে সাব্বিরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। দলের নেতৃত্বে থাকবেন এসএম মেহেরব হোসেন অহিন।
স্কোয়াডে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করা বেশ কয়েকজন উদীয়মান ক্রিকেটারও জায়গা পেয়েছেন। এই সিরিজের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ের প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশে নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ পাবেন তারা।
মালয়েশিয়ার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম ম্যাচ ৮ আগস্ট এবং দ্বিতীয় ও শেষ ম্যাচ ১০ আগস্ট। দুটি ম্যাচই বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে।
বাংলাদেশ এইচপি টি-টোয়েন্টি স্কোয়াড: জিসান আলম, জাওয়াদ আবরার, এসএম মেহেরব হোসেন অহিন (অধিনায়ক), সাব্বির রহমান, আরিফুল ইসলাম, শামীম হোসেন, মোহাম্মদ রুবেল, মৃত্যুঞ্জয় চৌধুরী, আব্দুল গাফফার সাকলাইন, আবু হায়দার রনি, স্বাধীন ইসলাম, রাকিবুল হাসান, প্রিতম কুমার, মাহফুজুর রহমান রাব্বি ও ইকবাল হোসেন।