ক্রিকেট
প্রধান খবর

এনসিএল ২০২৬-২৭ মৌসুমের স্কোয়াডে বগুড়ার রিয়াদ শেখ

শহীদ চান্দু স্টেডিয়ামের চেনা মাঠ পেরিয়ে এবার জাতীয় পর্যায়ের বড় মঞ্চে বগুড়ার ক্রিকেটার রিয়াদ শেখ। এনসিএল ২০২৬-২৭ মৌসুমের রাজশাহী বিভাগ ২য় একাদশ (২nd XI) স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি।

রাজশাহী বিভাগের ১৫ সদস্যের স্কোয়াডে রিয়াদ শেখ ছাড়াও রয়েছেন ইমন আলী, গোলাম কিবরিয়া শাকিল, শাহাদাত হোসেন সবুজ (অধিনায়ক), সাজিদ হাসান, হৃদয় ইসলাম, মাহফুজুল ইসলাম শুভ, শাকিব শরীয়ার, সুজন হাওলাদার, একরামুজ্জামান, নাঈম ইসলাম জুনিয়র, শারবন আলী, রেফাত সাহগেদ শিহাব ও জিলানি ইসলাম ফারহান।

বগুড়ার ক্রিকেট অঙ্গনে বেড়ে ওঠা রিয়াদের এই সুযোগ স্থানীয় ক্রিকেটেও নতুন আশার সঞ্চার করেছে। এনসিএলের এই মঞ্চে নিজের সামর্থ্য প্রমাণের পাশাপাশি ভবিষ্যতে আরও বড় পর্যায়ে বগুড়ার প্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি হয়েছে তার সামনে।

রিয়াদকে নিয়ে আশাবাদ ব্যক্ত করে বগুড়া জেলা দলের কোচ ও রাজশাহী বিভাগীয় (মাইনর) দলের সহকারী কোচ মাহমুদ হাসান রিফাত বলেন, রিয়াদের ব্যাটিং টাচ ভালো রয়েছে। সম্প্রতি কয়েকটি ম্যাচে সে খেলেছে এবং রানও করেছে। ফলে তার আত্মবিশ্বাসের মাত্রাও অনেক উঁচুতে রয়েছে। সর্বশেষ পাকিস্তান স্কুল টুর্নামেন্টেও সে ভালো ব্যাটিং করেছে।

তিনি আরও বলেন, রিয়াদের কিপিংও অসাধারণ। কিপিংয়ের হাইটও অনেক ভালো। সব মিলিয়ে রিয়াদকে নিয়ে তিনি আশাবাদী এবং তার জন্য শুভকামনা জানিয়েছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button