ক্রিকেটখেলাধুলা

ভারতের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

২০২২ সালের আইসিসি মহিলা বিশ্বকাপে ভারতের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

মঙ্গলবার (২২ মার্চ) হ্যামিল্টনের সেডন পার্কে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৪ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ১৬ রান। ১৪ রান নিয়ে ব্যাটিং করছেন স্মৃতি ও ২ রান নিয়ে ব্যাটিং করছেন শেফালী।

বাংলাদেশ একাদশ: শারমিন আক্তার, মুর্শিদা খাতুন, ফারজানা হক, নিগার সুলতানা, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মণ্ডল, সালমা খাতুন, নাহিদা আক্তার, ফাতিমা খাতুন ও জাহনারা আলম।

এই বিভাগের অন্য খবর

Back to top button