
আফগানিস্তান জাতীয় দলের নতুন বোলিং কোচ ও পরামর্শক হলো পাকিস্তানের সাবেক পেসার উমর গুলকে।
পাকিস্তানের এই সাবেক গতিতারকা নিজেই নিশ্চিত করেছেন এই খবর।
গুল ‘ক্রিকেট পাকিস্তান’কে জানিয়েছেন, আগামী ৪ এপ্রিল থেকে আবুধাবিতে আফগানিস্তান ক্রিকেট দলের ট্রেনিং ক্যাম্পে যোগ দেবেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে ৪২৭ উইকটে নেওয়া গুল আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে প্রাথমিকভাবে তিন সপ্তাহের চুক্তি করেছেন। চুক্তির মেয়াদ আরো বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। পাকিস্তান সুপার লিগ, কাশ্মির প্রিমিয়ার লিগ ও লঙ্কা প্রিমিয়ার লিগের পাশাপাশি ঘরোয়া পর্যায়ে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে গুলের। এবারই প্রথম কোনো আন্তর্জাতিক দলের হয়ে কাজ করবেন তিনি, ‘পিএসএল, কেপিএল, এলপিএল ও ঘরোয়া পর্যায়ে কোচিং করানোর পর একটি আন্তর্জাতিক দলকে সহযোগিতা করতে পারা আনন্দদায়ক। আমার অভিজ্ঞতা দিয়ে আফগান বোলারদের সাহায্য করতে আমি আমার সেরাটা চেষ্টাটা করব।