ক্রিকেটখেলাধুলা

বাংলাদেশের এক নারী ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব

দক্ষিণ আফ্রিকায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের এক নারী ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়ার খবর এসেছে সংবাদমাধ্যমে। বিষয়টি স্বীকার করেছেন বিসিবির নারী উইংয়ের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল।

ওই নারী ক্রিকেটার ফিক্সিংয়ে প্রস্তাব পাওয়ার বিষয়টি সাথে সাথেই অবহিত করেন বোর্ডকে। পরবর্তীতে বোর্ড তা জানিয়েছে আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটকে (আকসু)।

সংবাদ মাধ্যমকে নাদেল বলেন, ‘আমাদের খেলোয়াড় যখন প্রস্তাব পায়, দক্ষিণ আফ্রিকায় তখন সে ম্যানেজমেন্টকে বিষয়টি জানায়। এরপর সেখান থেকে বিসিবিকে জানানো হয়। পরবর্তীতে বিসিবি আইসিসিকে জানিয়েছে। আইসিসির অ্যান্টি করাপশন ইউনিট (আকসু) এখন বিষয়টা দেখছে।’

যমুনা টিভির প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ জাতীয় দলের বাইরে থাকা এক নারী ক্রিকেটার অনৈতিক প্রস্তাব দেন এই মুহূর্তে বিশ্বকাপ দলে থাকা আরেক ক্রিকেটারকে। তবে তিনি সেই প্রস্তাব নাকোচ করে দেন।

ওই রিপোর্টে দুই ক্রিকেটারের মধ্যকার অডিও কথপোকথনও প্রকাশ করা হয়।

জুয়াড়িদের কাছ থেকে প্রস্তাব পেয়েও তা সংশ্লিষ্টদের না জানানোর অপরাধে ২০১৯ সালে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। এই দুই বছরের মধ্যে এক বছর ছিল স্থগিত নিষেধাজ্ঞা।

এই বিভাগের অন্য খবর

Back to top button