ক্রিকেটখেলাধুলাপ্রধান খবর

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদী। ফলে টস হেরে ব্যাট করতে নামবে তামিম ইকবালের দল।

বুধবার (৫ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি দুপুর ২টায় শুরু হবে। দুই দলের মুখোমুখি লড়াই এবং সাম্প্রতিক পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ। 

প্রথম দুটি সিরিজের দুটি শিরোপাই ঘরে তুলেছে বাংলাদেশ। ওয়ানডেতে দল দুটি ১১ বার মুখোমুখি হয়েছে। যেখানে বাংলাদেশের অবস্থান পাকাপক্ত। ৭ জয়ের বিপরীতে টাইগারদের হার ৪টিতে। এদিকে বাংলাদেশের ৭ জয়ের চারটিই এসেছে ঘরের মাটিতে।

এদিকে এমন ম্যাচে মাঠে নামার আগে মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান, অভিজ্ঞ উইকেটরক্ষক ও ব্যাটার মুশফিকুর রহিম এবং কাটার মাস্টার খ্যাত বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। 

তিন ম্যাচ সিরিজের দুটি ম্যাচ খেললেই প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে ২৫০ ওয়ানডে খেলার মাইলফলক স্পর্শ করবেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। অন্যদিকে সিরিজে ৪ উইকেট তুলতে পারলে চতুর্থ বাংলাদেশি হিসেবে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন মুস্তাফিজুর রহমান। ঘরের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁতে ২ উইকেট দরকার টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের।

বাংলাদেশ স্কোয়াড: তামিম  ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

এই বিভাগের অন্য খবর

Back to top button