
লিখেছেন: তানজিজুল ইসলাম স্মরণ
সম্পাদক, বগুড়া লাইভ ও বগুড়া প্রতিনিধি, বিজয় টেলিভিশন
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপ ২০২৬-এ। নতুন ফরম্যাটের এই বিশ্বকাপে অংশ নিচ্ছে ৪৮টি দল, যারা ১২টি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ সরাসরি দ্বিতীয় রাউন্ডে উঠবে। পাশাপাশি সেরা আটটি তৃতীয় স্থানধারী দলও জায়গা পাবে নকআউট পর্বে।
আর্জেন্টিনা রয়েছে গ্রুপ জে- তে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান।
বগুড়া লাইভের সম্পাদক ও বিজয় টেলিভিশনের বগুড়া প্রতিনিধি তানজিজুল ইসলাম স্মরণের বিশ্লেষণে আর্জেন্টিনার সম্ভাব্য যাত্রাপথ তুলে ধরা হলো-
গ্রুপ পর্ব
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে লিওনেল স্কালোনির দল। গ্রুপের শীর্ষে থাকলেও নকআউট পর্বের প্রায় প্রতিটি ধাপেই শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে আলবিসেলেস্তেদের।
দ্বিতীয় রাউন্ড (ম্যাচ ৮৬)
সম্ভাব্য প্রতিপক্ষ: গ্রুপ এইচ-এর রানার্স-আপ
গ্রুপ এইচ-এ রয়েছে স্পেন, উরুগুয়ে, সৌদি আরব ও কেপ ভার্দে।
সম্ভাব্য ম্যাচ: আর্জেন্টিনা বনাম উরুগুয়ে
ভেন্যু: মায়ামি স্টেডিয়াম, ফ্লোরিডা
সময়: ৪ জুলাই, বাংলাদেশ সময় ভোর ৪টা
রাউন্ড অব ১৬ (ম্যাচ ৯৫)
এই পর্বে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে গ্রুপ ডি ও গ্রুপ জি-এর রানার্স-আপদের মধ্যকার জয়ী দল।
সম্ভাব্য দল: অস্ট্রেলিয়া, তুরস্ক, ইরান অথবা মিশর
ভেন্যু: আটালান্টা স্টেডিয়াম, জর্জিয়া
সময়: ৭ জুলাই, বাংলাদেশ সময় রাত ১০টা
কোয়ার্টার ফাইনাল (ম্যাচ ১০০)
কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সামনে বড় পরীক্ষা হয়ে দাঁড়াতে পারে ইউরোপের শক্তিশালী দল পর্তুগাল।
সম্ভাব্য ম্যাচ: আর্জেন্টিনা বনাম পর্তুগাল
ভেন্যু: কানসাস স্টেডিয়াম, কানসাস সিটি
সময়: ১২ জুলাই, বাংলাদেশ সময় সকাল ৭টা
সেমিফাইনাল (ম্যাচ ১০২)
সেমিফাইনালে উঠলে আর্জেন্টিনাকে খেলতে হতে পারে সম্ভাব্য ব্রাজিল বনাম ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালের বিজয়ী দলের বিপক্ষে।
বিশ্লেষক মি: স্মরণের মতে, সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে এখানে ইংল্যান্ড কিছুটা এগিয়ে থাকতে পারে।
সম্ভাব্য ম্যাচ: আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড
ভেন্যু: আটালান্টা স্টেডিয়াম, জর্জিয়া
সময়: ১৬ জুলাই, বাংলাদেশ সময় রাত ১টা
ফাইনাল (ম্যাচ ১০৪)
ফাইনালে গেলে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে অপর ব্র্যাকেট থেকে উঠে আসা ইউরোপের কোনো জায়ান্ট দল- জার্মানি, ফ্রান্স কিংবা স্পেন।
সম্ভাব্য ফাইনাল: আর্জেন্টিনা বনাম জার্মানি/ফ্রান্স
ভেন্যু: নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়াম
সময়: ২০ জুলাই ২০২৬, বাংলাদেশ সময় রাত ১টা
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে এবারও অন্যতম ফেবারিট আর্জেন্টিনা। তবে টানা দ্বিতীয় শিরোপা জিততে হলে আলবিসেলেস্তেদের পাড়ি দিতে হতে পারে কঠিন এক নকআউট যাত্রা, যেখানে অপেক্ষা করছে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার শক্তিশালী সব প্রতিপক্ষ। তবে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ হতে পারে ফাইনালে জার্মানির মুখোমুখি হলে!!