ফুটবল
প্রধান খবর

মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হার,হতাশার শুরু বাংলাদেশের আসিয়ান কাপ মিশনে

‘কাউকে ভয় পাই না, সেরাটা দিতে এসেছি’-টুর্নামেন্ট শুরুর আগে বাফুফের পাঠানো ভিডিও বার্তায় এমনই আত্মবিশ্বাসী বার্তা দিয়েছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরী। তবে মাঠের লড়াইয়ে সেই আত্মবিশ্বাসের প্রতিফলন দেখা গেল না।

পুরো ম্যাচজুড়ে ছন্নছাড়া ফুটবল খেলেছে বাংলাদেশ। শক্তিশালী মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে প্রথমবার আয়োজিত ফিফা আসিয়ান কাপের মিশন শুরু করেছে টমাস ডুলির শিষ্যরা।

ম্যাচজুড়ে মালয়েশিয়ার আক্রমণের সামনে বেশিরভাগ সময়ই চাপে ছিল বাংলাদেশ। নিজেদের স্বাভাবিক খেলাটা ধরে রাখতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। একের পর এক আক্রমণ সামলাতে গিয়ে ছন্দ হারায় দলটি।

অন্যদিকে সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে মালয়েশিয়া। শেষ পর্যন্ত তিন গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

টুর্নামেন্ট শুরুর আগে হামজার আত্মবিশ্বাসী বক্তব্যে সমর্থকদের মধ্যে প্রত্যাশা তৈরি হলেও প্রথম ম্যাচে তার প্রতিফলন ঘটাতে পারেনি বাংলাদেশ। ফলে ৩-০ গোলের হার দিয়েই আসিয়ান কাপের যাত্রা শুরু হলো টমাস ডুলির দলের।

এই বিভাগের অন্য খবর

Back to top button