খেলাধুলাফুটবল

রিয়ালকে হারিয়ে সেমিতে বিলবাও


রিয়াল মাদ্রিদের বিদায়ঘণ্টা বাজিয়ে সেমি-ফাইনাল নিশ্চিত করল আথলেতিক বিলবাও।

বিলবাওয়ের মাঠ সান মামেসে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাতে শেষ আটের এই ম্যাচে রিয়ালকে ১-০ গোলে হারায় বিলবাও।

এই ম্যাচের আগে চলতি মৌসুমে বিলবাওয়ের বিপক্ষে তিনবারের দেখায় সবকটিতেই জিতেছিল রিয়াল।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল বিলবাওয়ের। শুরুর ১০ মিনিটে স্বাগতিক ফরোয়ার্ড দানি গার্সিয়ার জোড়া শট ঠেকাতে হয় রিয়াল রক্ষণকে। এরপর ছন্নছাড়া রিয়াল মাদ্রিদ নিজেদের কিছুটা সামলে নেয়। কিন্তু বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে সুবিধা করতে পারছিল না তারা।

দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে আবার বিলবাওয়ের আক্রমণ। এবার কোনোমতে এক হাত দিয়ে পাঞ্চ করে বিপদমুক্ত করেন রিয়াল গোলরক্ষক। প্রতিপক্ষের একের পর এক আক্রমণ সামলে ওপরে উঠতেই পারছিল না রিয়াল। শেষ পর্যন্ত ৮৯তম মিনিটে অ্যালেক্স বেরেঙ্গুয়ের গোলে বিদায়ঘণ্টা বেজে যায় রিয়ালের।

এই হারের ফলে রিয়ালের কোপা দেল রের আক্ষেপের বয়স বাড়ল আরও একটা বছর। ২০১৪ সালে সবশেষ শিরোপাটি জিতেছিল রিয়াল।

এই বিভাগের অন্য খবর

Back to top button