খেলাধুলাপ্রধান খবরফুটবল
আর্জেন্টিনা হারায় হার্ট অ্যাটাকে এক সমর্থকের মৃত্যু

কুমিল্লার নিমসারে আর্জেন্টিনার পরাজয়ে শিকারপুরে হার্ট অ্যাটাকে কাউসার জাভেদ কাকন নামে এক সমর্থকের মৃত্যু হয়েছে। তার মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৬ বছর।
মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লা রেসকোর্স এলাকায় এই ঘটনা ঘটে।
কাতার বিশ্বকাপে গ্রুপ সি’র ম্যাচে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছে ফিফা ব়্যাংকিংয়ে ৫১ নম্বরে থাকা সৌদি আরব। এতেই হাট অ্যাটাক করেন কাউসার জাভেদ।
জানা গেছে, নিহত কাউসার জাভেদ কাকন কুমিল্লার বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামের বাড়িতে খেলা দেখার সময় স্ট্রোক করে মারা যান।
পুলিশ জানান, মৃত্যুর বিষয় এখনও জানানে না। সূত্র: জনকণ্ঠ
