
পদত্যাগ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দুই কর্মকর্তা। একজন ম্যানেজার অপারেশন্স মিজানুর রহমান ও অন্যজন প্রধান হিসাবরক্ষক কর্মকর্তা মো. আবু হোসেন।
বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার সংবাদমাধ্যমে এই দুজনের পদত্যাগের কথা নিশ্চিত করেন।
গত ৫ জুন আবু হোসেন শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এরপর গত ১৫ জুন মিজানুর রহমান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন ।
বাফুফের সাবেক সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ ইস্যুতে তদন্ত চলছে। এই তদন্ত শেষ হওয়ার আগেই ফেডারেশনের বেতনভুক্ত প্রভাবশালী এই দুই কর্মকর্তা পদত্যাগ করলেন।
সালাউদ্দিন বাফুফে সভাপতি হওয়ার পরই আবু বাফুফের প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে যোগদান করেন। প্রায় ১৪ বছরের বেশি সময় তিনি বাফুফের হিসাব-নিকাশ সামলেছেন।



