তথ্য ও প্রযুক্তি
ফেসবুক কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন নির্দেশনা

ফেসবুক কনটেন্ট ক্রিয়েটরদের উদ্দেশ্যে নতুন নির্দেশনা জারি করেছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, “We see you! Keep creating, keep inspiring — your work makes a difference.” অর্থাৎ, ক্রিয়েটরদের ধারাবাহিকভাবে সৃষ্টি করতে এবং দর্শকদের অনুপ্রাণিত করতে উৎসাহ দিচ্ছে তারা। প্ল্যাটফর্মের মতে, ক্রিয়েটরদের কাজ দর্শকদের জীবন ও অনলাইন সম্প্রদায়কে ইতিবাচকভাবে প্রভাবিত করছে।
এই নতুন নির্দেশনার লক্ষ্য—ক্রিয়েটরদের আরও উদ্ভাবনী, তথ্যবহুল এবং প্রাসঙ্গিক কন্টেন্ট তৈরিতে উদ্বুদ্ধ করা, যাতে ব্যবহারকারীদের সঙ্গে গভীরতর সংযোগ গড়ে ওঠে।
ফেসবুক বিশ্বাস করে, এই উদ্যোগ ক্রিয়েটরদের মানসম্মত নতুন কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করবে এবং একই সঙ্গে প্ল্যাটফর্মের সামগ্রিক মান ও ব্যবহারকারীর অভিজ্ঞতাও উন্নত করবে।



