৬ ঘন্টা পর সচল হলো ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ

বিশ্বব্যাপী হঠাৎ সার্ভার ডাউন হওয়ার ৬ ঘণ্টা পর সোশ্যাল মিডিয়া ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ আংশিক সচল হয়েছে। তবে এখনো ফেসবুক পেজ কিংবা গ্রুপে কিছু শেয়ার করা যাচ্ছে না।
বিশ্বের অন্যান্য দেশের মতো স্থানীয় সময় সোমবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার পর বাংলাদেশে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে ঢোকা যাচ্ছিল না। এ নিয়ে ব্যবহারকারীদের কাছ থেকে একের পর এক অভিযোগ আসছিল।
তবু আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি সামাজিক মাধ্যম তিনটি। পরে মঙ্গলবার (৫ অক্টোবর) ভোররাত পৌনে ৪টার দিকে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ সচল হয়।
ফেসবুক কর্তৃপক্ষ বিষয়টি স্বীকারও করেছে। তারা জানিয়েছে, প্রায় ৬ ঘণ্টা পর মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ সচল হয়েছে। এ নিয়ে আরও কাজ চলছে।
তিনটি প্রতিষ্ঠানেরই মালিকানায় রয়েছে ফেসবুক। তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ডিএনএস বা ডোমেনের কোনো ত্রুটির কারণে এমনটি হতে পারে।


