তথ্য ও প্রযুক্তি

সচল হলো মোবাইল ফোনে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট

সচল হতে শুরু করেছে মোবাইল ফোনে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট।

শুক্রবার বিকেল ৪টার পর বিভিন্ন জেলার অনেক ব্যবহারকারী তাদের মোবাইল ফোনে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সচল হওয়ার কথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

এর আগে ভোর ৫টার দিক থেকেবন্ধ হয়ে যায় ইন্টারনেট সেবা। তবে কোথাও কোথাও ধীরগতির টুজি ইন্টারনেট সেবা পাওয়া যাচ্ছিল।

বিভিন্ন অপারেটর সূত্র জানায়, বুধবার প্রথমে কুমিল্লা এবং পরে আরো পাঁচ জেলায় দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করা হয়। শুক্রবার ভোর থেকে আরো অনেক জেলার গ্রাহকরা মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে পারছিলেন না।

এই বিভাগের অন্য খবর

Back to top button