বিশ্ববিদ্যালয়শিক্ষা

ঢাবি ‘গ’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ১৪ শতাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যবসা শিক্ষা অনুষদের (গ ইউনিট) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় পাশের হার ১৪ দশমিক ৩০ শতাংশ।

রোববার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে উপাচার্য জানান, এ বছর ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ২৯ হাজার ৯৯৭ জন শিক্ষার্থী। যার মধ্যে কৃতকার্য হয়েছেন ৪ হাজার ২৮৯ জন। যা মোট পরীক্ষার্থীর ১৪ দশমিক ৩০ শতাংশ। বাকি ৮৫ দশমিক ৭০ শতাংশ শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন।

ভর্তি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://admission.eis.du.ac.bd) থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবে। এছাড়া রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU GA টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল জানা যাবে।

এছাড়াও মেধাক্রম ১ থেকে ১১০০ পর্যন্ত শিক্ষার্থীদেরকে আগামী ০৬ জুলাই, ২০২২ বিকাল ৩:০০ টা হতে ২১ জুলাই, ২০২২ বিকাল ৫:০০ টা পর্যন্ত ভর্তিপরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।

ভর্তিপরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ০৬ জুলাই, ২০২২ হতে ২১ জুলাই, ২০২২ তারিখের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিস হতে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে উক্ত সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে।

এর আগে ৩ জুন বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভাগীয় ৮ শহরে একই সময়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button