আবহাওয়াপ্রধান খবরসারাদেশ

তাপমাত্রা আরও বাড়ার সম্ভবনা

দেশে প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘন্টায় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

৪ জুলাই সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে আবহাওয়াবিদ মোঃহাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

পুর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল অবস্থায় রয়েছে। এ অবস্থায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া,আগামী ৪৮ ঘণ্টার আবহাওয়ার অবস্থা উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। এ ছাড়া বর্ধিত পাঁচ দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল নেত্রকোণা ও রাঙামাটিতে ২৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া খেপুপাড়ায় সর্বোচ্চ ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button