আবহাওয়া
প্রধান খবর

৪ দিন ভারি বর্ষণের আভাস

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির প্রভাবে দেশের অধিকাংশ অঞ্চলে আগামী চার দিন দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ ভারতের উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী—

২০ সেপ্টেম্বর (শনিবার) থেকে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।

২১ ও ২২ সেপ্টেম্বর (রোববার ও সোমবার) ঢাকাসহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারাদেশে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। একইসঙ্গে দেশের বিভিন্ন স্থানে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময়ে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে জানানো হয়েছে, এ সময়ের প্রথম দিকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও শেষ দিকে তা বাড়তে পারে।

এই বিভাগের অন্য খবর

Back to top button