বগুড়ায় করোনা ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বগুড়ায় আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন করোনায় ও তিনজন উপসর্গ নিয়ে মারা গেছেন। একই সময়ের মধ্যে জেলায় নতুন করে আন্তান্ত হয়েছেন ২২ জন। আক্রান্তের হার ১০ দশমিক ৪ শতাংশ।নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ২২ জন।
রোববার (২৯ আগস্ট) দুপুরে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক।
গত ২৪ ঘণ্টায় বগুড়ায় করোনায় মৃত তিন জনের একজন হলেন- বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার পপি বেগম (৫০)। অন্য দু’জন অন্য জেলার বাসিন্দা।তারা করোনায় আক্রান্ত হয়ে বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ডা. সাজ্জাদ-উল-হক বাংলানিউজকে জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শমিজেক) হাসপাতালের পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় ২০ জনের করোনা পজিটিভ এসেছে। এছাড়া অ্যান্টিজেন পরীক্ষায় দু’জনসহ মোট ২২ জনের পজিটিভ এসেছে।
এনিয়ে বগুড়ায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৯৫০ জনে দাঁড়ালো। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ হাজার ৭০ জন। এছাড়া নতুন এক জনসহ মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫৭ জনে। আর করোনা আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন ২২৩ জন।
