করোনা আপডেটজাতীয়প্রধান খবর
দেশে করোনায় আরও ২৪৬ জনের মৃত্যু

প্রতিদিনই ভয়াবহ রূপ নিয়ে হাজির হচ্ছে করোনাভাইরাস। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ২৪৬ জন। ফলে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ১৬২ জন।
একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৯৮৯ জন। ফলে করোনায় দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ৮০ হাজার ৩১৭ জন।
সোমবার (২ আগস্ট) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গতকাল রোববার দেশে মৃত্যু হয়েছিল ২৩১ জনের এবং শনাক্তের সংখ্যা ছিল ১৪ হাজার ৮৪৪ জন।



