আদমদিঘী উপজেলাবগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় সাজাপ্রাপ্ত আসামি ও মাদকসহ তিনজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার আদমদীঘি থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে আদালতের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি এবং মাদকসহ আরও দুইজনকে গ্রেফতার করেছে।

সোমবার (২৩ জুন) পরিচালিত এসব অভিযানে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযানে উপজেলার নশরতপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত মনির উদ্দীনের ছেলে ও আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মামুনুর হককে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

এছাড়া পৃথক মাদকবিরোধী অভিযানে উপজেলার সদর এলাকার ডহরপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে সুমন খানকে ১১ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।

অন্যদিকে, সান্তাহার ইয়ার্ড কলোনি এলাকার রায়হান মণ্ডলের স্ত্রী ফাতেমা বেগমকে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “গ্রেফতার তিনজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।”

এই বিভাগের অন্য খবর

Back to top button