আদমদিঘী উপজেলাপ্রধান খবর

বগুড়ায় ২ সুতার গুদামে আগুন: ৬ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই

আদমদীঘির মুরইলে সুতার দুইটি গুদাম ঘরে অগ্নিকাণ্ডে প্রায় ৬ লক্ষাধিক টাকার সুতাসহ মালামাল পুড়ে ভষ্মিভুত হয়েছে। রবিবার সন্ধ্যা ৭টায় সাওইল সড়কের মুরইল স্ট্যান্ডের পাশে জনৈক শহিদুল ইসলামের গুদাম ঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আদমদীঘি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনেন।

আদমদীঘির মুরইল সুতা ব্যবসায়ী শহিদুল ইষলামের ছেলে সোহেল জানান, রবিবার সন্ধ্যার পর তাদের দুইটি দোকান ও গুদাম ঘর বন্ধ করে বাসায় যান। এর কিছু পর সন্ধ্যা ৭টায় মোবাইল ফোনে জানতে পারে তাদের সুতার গুদাম ঘরে আগুন লেগেছে। এরপর সে গুদামে আসার পর পাশের দোকানীসহ আগুন নিভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসকে সংবাদ দেন। আদমদীঘি ফায়ার সার্ভিসের একটি দল প্রায় পৌনে ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনলেও দুটি দোকান ও গুদামে রাখা প্রায় ৬ লক্ষাধিক টাকার সুতাসহ অন্যান্য মালামাল পুড়ে যায়।

এই বিভাগের অন্য খবর

Back to top button