আদমদিঘী উপজেলা
ট্রেনের নিচে মেয়েকে নিয়ে ঝাঁপ দিলেন মা

নওগাঁর রাণীনগরে পারিবারিক কলহের জেরে মেয়েকে নিয়েই ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন মা। এতে ঘটনাস্থলেই নিহত হন তারা।
নিহতরা হলেন- বগুড়ার আদমদীঘি উপজেলার প্রান্নাথপুর গ্রামের নাঈম হোসেনের স্ত্রী ময়নুম বিবি (২৩) ও তার মেয়ে নুরজাহান (৫)।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাণীনগর রেলস্টেশনের কিছুটা দূরে এ ঘটনা ঘটে।
রাণীনগর রেলস্টেশন মাস্টার আতাউল হক খান জানান, দুপুরের দিকে রাণীনগর রেলস্টেশনের থেকে দূরে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের নিচে মেয়েকে নিয়ে ঝাঁপ দেন মা। এতে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন দুজনেই।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ শাকিউল আযম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং লাশ দুটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
এসএ



