আদমদিঘী উপজেলা
বগুড়ায় পুকুরে বিষ প্রয়োগ: ৫ লাখ টাকার পোনা মাছ নিধন

বগুড়ার আদমদীঘিতে শত্রুতার জেরে মাছচাষ পুকুরে বিষ প্রয়োগ করায় প্রায় ৫ লক্ষাধিক টাকা মূল্যের পাবদা জাতের পোনা মাছ মেরে বিনষ্ট করা হয়েছে।
৭ এপ্রিল দিবাগত রাতে কাশিমালা গ্রামের পূর্ব মাঠে মাছচাষ পুকুরে কে বা কারা বিষ প্রয়োগ করে।
জানাযায়, আব্দুস ছালাম গ্রামের ৫ বিঘা পুকুর লীজ নিয়ে পোনা মাছ চাষ করে আসছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে ওই পুকুরে কে বা কারা বিষ প্রয়োগ করলে পুকুরে থাকা প্রায় ৫ লাখ টাকার মূল্যের পাবদা জাতের পোনা মাছ মরে যায়।
ক্ষতিগ্রস্থ মৎস্যচাষী আব্দুস ছালাম বলেন, তার সাথে শক্রতা করে পুকুরে বিষ প্রয়োগ করে এই ক্ষতিসাধণ করা হয়েছে।
এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
এসএ