আদমদিঘী উপজেলাপ্রধান খবর

বগুড়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সানোয়ার হোসাইন (আদমদীঘি): বগুড়ার আদমদীঘিতে গলায় গামছার ফাঁস দিয়ে নামের এক যুবক আত্মহত্যা করেছে।

নিহত রহিদুল ইসলাম (১৯) উপজেলার সান্তাহার ইউনিয়নের কেল্লাপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি একজন মানসিক রোগি ছিল বলে তার পরিবারের দাবী।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তার নিজ শয়ন কক্ষের তালার তীরের সাথে গলায় গামছার ফাঁস দিয়ে এ ঘটনা ঘটায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রহিদুল ইসলাম নামের ওই যুবক বেশ কিছু দিন যাবত মানসিক রোগে ভুগছিল। সকালে পরিবারের অজান্তে তার বাড়ির নিজ শয়ন কক্ষে সে আত্মহত্যা করে।

থানার তদন্তকারি উপ পরিদর্শক আবু হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের দাবী না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button