আদমদিঘী উপজেলাপ্রধান খবর

বগুড়ায় কম্পিউটারে পর্নোগ্রাফি ভিডিও রাখার অভিযোগে আটক ১০

সানোয়ার হোসাইন (আদমদীঘি): বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানার অধিনে তিলকপুর স্টেশন এলাকায় কম্পিউটারের দোকান তল্লাশি করে পর্নোগ্রাফি ভিডিও রাখার অভিযোগে ১০ জনকে আটক করছে র‌্যাব-৫ এর একটি টিম।

এসময় তাদর নিকট থেকে মনিটর, সিপিইউ, হার্ডডিক্স জব্দ করা হয়েছে।

গত ২৫ এপ্রিল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় তাদের আটক করে সান্তাহার রেলওয়ে জিআরপি থানায় সাপর্দ করেন।

এ ঘটনায় জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পর উপ পরিদর্শক সৈয়দ মামুন বাদি হয় সান্তাহার রেলওয়ে থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন।


আটক রা হলো, জয়পুরহাট জলার আক্কেলপুর উপজেলার ভাটকুড়ি গ্রামের হিরালাল দাসের ছেলে নিরন দাস, একই গ্রামর এনামুল হকের ছেলে এখলাছ, ফেরদৌস আলীর ছেলে নাজমুল হাসন, কানচপাড়া গ্রামের বারক আলীর ছেলে আব্দুল মজিদ, সেলিম খদকারের ছেলে উজ্জল হাসান, সÍাষ দেবনাথের ছেলে সঞ্জয় বাবু, কাচারিপাড়া গ্রামর আক্তারুজ্জামানের ছেলে জাহাঙ্গীর আলম, তিলকপুরের লছিরের ছেলে মহসিন আলী, শবদল পাড়ার কফিল উদ্দিনের ছেলে আব্দুস ছালাম ও বগুড়ার আদমদীঘি উপজেলার লক্ষীকোলা গ্রামের মোবারক আলীর ছেলে মহসিন আলী।


জানা যায়, আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানাধীন তিলকপুর রেলওয়ে স্টেশন এলাকায় বেশ কিছু কম্পিউটারের দোকান পর্নোগ্রাফি ভিডিওর ব্যবসা করে আসছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের একটি অভিযানিক টিম গত সামবার সন্ধ্যায় ওই স্থানে অভিযান চালিয়ে উল্লখিত ১০জনক আটক করেন।

সান্তাহার রেলওয়ে (জিআরপি) থানার অফিসার ইনচার্জ সাকিউল আযম বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার তাদের আদালতে প্রেরন করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button