আদমদিঘী উপজেলাপ্রধান খবর

বগুড়ায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

রবিবার ভোর সাড়ে ৫টার দিকে আদমদীঘি রেলস্টেশনের পশ্চিম পার্শ্বের আউটার সিগনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিহাটগামী লালমনি এক্সপ্রেস আন্ত:নগর ট্রেনটি আদমদীঘি রেলস্টেশনের পশ্চিম পার্শ্বের আউটার সিগনাল অতিক্রম করার সময় অজ্ঞাত ওই নারী ট্রেনের সাথে ধাক্কা খায়। এতে তার মাথা থেতলে ও হাত ভেঙে যায়। ফলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে সকাল ৯টার দিকে মরদেহ উদ্ধার করে।

সান্তাহার রেলওয়ে থানার ওসি সাকিউল জানান, ওই নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button