বগুড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে যুবকের মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে পারিবারিক কলহকে কেন্দ্র করে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে সাব্বির হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মৃত সাব্বির হোসেন উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ইন্দইল গ্রামের আবুল কালামের ছেলে।
বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের শেষে নিহতের পরিবারে কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
জানা যায়, চলতি মাসে ২২ তারিখে মা-বাবার সঙ্গে রাগারাগি করে বাড়ি থেকে বেড়িয়ে যান সাব্বির হোসেন। এই জের ধরে ২৪ তারিখ দুপুরে বাজারে বিষাক্ত গ্যাসের ট্যাবলেট সেবন করে। তার অসুস্থতার খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর তার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত ২টায় মারা যায় সাব্বির।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।
এসএ




