আদমদিঘী উপজেলাপ্রধান খবর
বগুড়ায় বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে অষ্টগোপাল মহন্ত (৯৩) নামের এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের বড় ঝাকইর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অষ্টগোপাল ওই এলাকার মৃত পুর্ণগোপাল মহন্তের ছেলে।
জানা যায়, বৃদ্ধ অষ্টগোপাল মহন্ত তার দুই ছেলের সাথে পারিবারিক বিষয় নিয়ে অভিমান করে। শুক্রবার সকালে তিনি নিজ ঘরে বিষপান করে। গুরুতর অবস্থায় প্রথমে দুপচাঁচিয়া হাসপাতালে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যায়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, কোন বাদি না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
এসএ



