সারাদেশ

হাফ ভাড়া বিতর্কে বাস টার্মিনালে সংঘর্ষ, অর্ধশতাধিক বাস ভাঙচুর

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধে হাফ ভাড়া না নেওয়াকে কেন্দ্র করে নথুল্লাবাদ বাস টার্মিনালে হামলা চালিয়ে অর্ধশতাধিক বাস ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও পরিবহণ শ্রমিকদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যাতে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সংঘর্ষ শুরু হয়, যা রাত সোয়া ৮টা পর্যন্ত অব্যাহত ছিল। শিক্ষার্থীরা দাবি করেন, বিক্ষোভে যোগ দিতে টার্মিনালে গেলে পরিবহণ শ্রমিকদের হামলায় তাদের ২৫ জন আহত হন।

অন্যদিকে, শ্রমিক নেতারা পালটা হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, বরিশাল-মুলাদী রুটে হাফ ভাড়া নিয়ে পূর্বের এক বিরোধের জেরে কয়েকশ শিক্ষার্থী এসে অর্ধশতাধিক বাস ভাঙচুর করেন এবং ১৫–২০ জন শ্রমিককে মারধর করে গুরুতর আহত করেন।

বিএম কলেজের কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেন, হাফ ভাড়া দিতে চাইলে এক শিক্ষার্থীকে মুলাদী থেকে আসার পথে শ্রমিকরা শারীরিকভাবে লাঞ্ছিত করেন। খবর পেয়ে তারা টার্মিনালে গিয়ে বিচার দাবি জানালে শ্রমিকদের হামলায় ২০–২৫ শিক্ষার্থী আহত হয়।

বরিশাল বিমানবন্দর থানার ওসি মামুন উল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button