সারাদেশ

বরিশালে মিষ্টি বিতরণ নিয়ে সংঘর্ষ: নিহত এক, আহত ৮

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ের পর ছাত্রদলের মিষ্টি বিতরণকে কেন্দ্র করে বরিশালের বাবুগঞ্জে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রবিউল ইসলাম (২৪) নামে ছাত্রদলের এক সাবেক নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আটজন।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম ওই ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি।

আহতরা হলেন—পলাশ, রাসেল সাব্বির, হাসান, আশরাফুল, শান্তি, এমদাদুল, রিওয়ান ও সাকিল।

জানা গেছে, ছাত্রদলের একটি অংশ রায়ের পর মিষ্টি বিতরণ করছিল। অন্য পক্ষকে আমন্ত্রণ না দেওয়ায় শুরু হয় বাগবিতণ্ডা, যা পরে সংঘর্ষে রূপ নেয়। উভয়পক্ষের নয়জন আহত হন। গুরুতর আহত রবিউল ইসলামকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

তথ্যসূত্র: মানবকণ্ঠ

এই বিভাগের অন্য খবর

Back to top button