সিংড়ায় কলম ইউপি চেয়ারম্যান চুনুর উঠান বৈঠকে জনস্রোত

রাজু আহমেদ, সিংড়া:
নাটোরের সিংড়া উপজেলার
৪ নং কলম ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মঈনুল হক চুনুর সমর্থনে নুরপুর স্কুল মাঠ চত্বরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে উঠান বৈঠক জনস্রোতে পরিনত হয়।
৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাস্টার শামসুল ইসলাম এর সভাপতিত্বে
বক্তব্য রাখেন, মরহুম ইউপি চেয়ারম্যান ফজলার রহমান ফুনুর পুত্র আসাদুজ্জামান, সাধারন সম্পাদক জহুরল ইসলাম আলহাজ্ব রহম আলী মন্ডল,আলহাজ্ব মহির উদ্দিন মোল্লা, আলহাজ্ব খেরশেদ আলী,
ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বকুল হোসেন, ছাত্রলীগের সভাপতি নাজমুল হক কাজল, সাধারন সম্পাদক সানোয়ার হোসেন, কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক হেলাল উদ্দিন স্বপন, যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা প্রমুখ।
কোরআন তেলাওয়াত করেন কলম ইউনিয়ন আওয়ামী লীগের আশরাফ আলী মাস্টার।
উঠান বৈঠকে এলাকার সুধিজন, মুরুব্বিসহ সকলের কাছে দোআ চান ইউপি চেয়ারম্যান মঈনুল হক চুনু।