সারাদেশ
হাসপাতালের নালা থেকে ২ নবজাতকের লাশ উদ্ধার

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পাশের একটি নালা থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার চমেক হাসপাতালের পরিচ্ছন্নকর্মীরা লাশ দুইটি হাসপাতালের মর্গে নিয়ে আসেন।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, দুইটি নবজাতকের লাশ শেয়াল-কুকুর টেনে নালায় ফেলেছে হয়তো। বিষয়টি পাঁচলাইশ থানা পুলিশ খতিয়ে দেখছে।



